June 21, 2020

তোমার ভীতু মেয়ে

খারুপেটিয়া ঘরোয়া সাহিত্য বৈঠক দ্বারা কবিপক্ষে কবিসন্মেলন-২০১৮ উপলক্ষে প্রকাশিত ‘কবিতা সংগ্রহ’ পত্রিকায় রয়েছে এই কবিতাটি। (অসম)





June 13, 2020

জন্মের কিছুটা আগে

@কমলিকা 
ফ্লাটবাড়ির পাশ ঘেঁষা

একফালি নরম সবুজে

চলছে কল্পনার নির্মাণ

উদোম মা ঠাকুর

ও তাঁর ছানাপোনা

এসময় বড় অদ্ভুত

চুল নেই,চাল নেই

ভস্ম করা ত্রিনয়ন নেই

সাজানো এক প্রাক-মুহূর্ত

মানব শরীর ধারণের।

 

সেদিনের সোনোগ্রাফি ছবি

মনে পড়ে যায় দোলার

আর পড়ে মনে -

জ্বলজ্বল বিসর্জনের সাক্ষর সম্মতি।



কাহিলিপাড়া দুর্গা মন্ডপ কমিটি পরিচালিত শারদ স্মারকগ্রন্থ ‘বাতিঘর’ হীরক জয়ন্তী (২০১৭) সংখ্যায় প্রকাশিত(গুয়াহাটি, অসম)

June 06, 2020

ত্রিনয়নী

১) কোল ছাড়ানো

@কমলিকা 
উল্লাস ও উলুধ্বনির সুর


যেখানে মনে হয়

চলচ্চিত্রের ব্যাকগ্রাউন্ড স্কোর

ঠিক সেই জায়গায়

নতুন শাড়ি আঁকড়ে

বসে থাকে যাপনরণে

সান্ত্বনা পুরস্কার পাওয়া মা।

 

শাড়িতে ওড়ে কড়া মাড় ঘ্রান

চাপা পড়ে পুঁজ, ঘাম ও স্বেদের কলতান

 

২) যুগোপোযগী

 

এ যুগের মানুষের পায়ে পা মিলিয়ে

হাঁটতে হাঁটতে

হাঁটতে হাঁটতে

হাঁটতে হাঁটতে

কবিতাও হিল জুতোর ব্যথা

লুকোতে ঠিক শিখে গেছে

 

৩) মাতৃরূপেন

 

মেয়েমানুষ আর দেবীর মধ্যে

শুধু তফাত তৃতীয় নয়ন

যেদিন সমাজের ৩ নম্বর চোখ

ভাঙ্গবে ঘুম, সেদিন হয়তো

বিণি সুতোর শরীর খেলবে না

আমাবস্যার পুষ্পাঞ্জলী ছেড়ে

ল্যাপটপে কানামাছি খামে।


প্রকাশিত হয় অন্তঃকরণ পত্রিকায়, ৫ম সংখ্যা, ফেব্রুয়ারি ২০১৭ (আগরতলা, ত্রিপুরা)  


May 25, 2020

দেবীপক্ষ




কামাখ্যা নগর দুর্গা পূজা কমিটি প্রকাশিত ‘অভিজ্ঞান’, ত্রয়োদশ সংখ্যা, ২০১৬-য় প্রকাশিত।

May 24, 2020

স্বপ্নবদল

প্রকাশিত হয় একা এবং কয়েকজন পত্রিকায় , কবিতা সংখ্যা, ৩৭তম বর্ষ, প্রথম সংখ্যা, সেপ্টেম্বর, ২০১৬ (গুয়াহাটি, অসম)

May 23, 2020

বিষাদসুন্দরী

@কমলিকা 


তোমার ফুলসজ্জার পাশে
আমার দু'ফোঁটা কান্না
একসাথে পুড়েছিল চিতাভষ্মে
চোখের কোল হলো মরুশহর
ঠোঁটে সেলোটেপ হাসি
আমি ছুটে চললাম
দিন থেকে রাত
রাত থেকে আরেকখানা দিন।

তোমার অভাব পূরণের চাহিদা
জন্ম দিল আরেক আমি-
তুমিময় আমি।
সেই আমির আলোয় ম্লান
আমার যাবতীয় অলঙ্কার
দুচোখ ভরা রণনীতি
সমাজ যুদ্ধের বীরাঙ্গনা।

এটা চিত্রাঙ্গদার গল্প
তোমার আত্মজা চিত্রাঙ্গদা।
সে শিখেছে ১০টা-৫টার জ্যাম রাস্তা
মনহরণে নেই তার কাজ।
সমাজ মীনকেতুকে তার
বড় ভয়,যদি ওঠে ঝড়
তবে যে তার ঠিকানা
হারানো প্রাপ্তির বন্দী অ্যালবামে।

শিলচর, অসম থেকে প্রকাশিত উত্তীয় সাহিত্য পত্রিকার দ্বিতীয় পর্যায়, চতুর্থ  সংখ্যা,২০১৫ সালে প্রকাশিত 

জঠরদান


লামডিংয়ের মহিলা পরিচালিত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা – আমরা ক’জনা দ্বারা প্রকাশিত সাহিত্য পত্রিকা ‘মৈত্রী’ তৃতীয় সংখ্যা, ২০১৫য় রয়েছে এই কবিতাটি


May 20, 2020

আগুনপাখি



আগ্নেয়গিরিরা ঘুমাক, ওইটা দরকার
@কমলিকা 

যেমন ঘুমোয় এটনা, স্ট্রামবলিরা,
ওরা জাগলে সাজানো সভ্যতা
সাজবে পড়ে  চারকোল মেকআপ
আগ্নেয়গিরিদের ঘুমাতে দাও, জাগিও না।

আগ্নেয়গিরিরা ঘুমোচ্ছে নিশ্চুপ
হাঁটু পেরুনো ম্যাগমা স্কার্ট ঝুলে,
প্রজাপতি খোঁপার সিঁথি লাভায়,
উপোসি একাদশীর ক্রেটার থলে হয়ে,
আগ্নেয়গিরিদের ঘুমাতে দাও, জাগিও না।



‘দৈনিক যুগশঙ্খ’ সংবাদপত্রের রবিবাবরের বৈঠকে ০৮.০৩.২০১৫ তারিখ প্রকাশিত

May 16, 2020

অণু-পরমাণু






  • তূণ :- অক্টোবর ২০১৪-এ প্রকাশিত ‘অন্তকরণ’ পত্রিকায় (আগরতলা,ত্রিপুরা)
  • দর্শন :- অক্টোবর ২০১৪ সহযাত্রী পত্রিকায় প্রকাশিত (লামডিং, অসম) 
  • দাহ্য :- প্রকাশিত হয় উজান পত্রিকায়, নবম সংখ্যা অক্টোবর ২০১৪ (তিনসুকিয়া,অসম)





More to see...